আওয়ামী লীগের বড় শক্তি হচ্ছে জনগণই । জনগণ যতক্ষণ আওয়ামী লীগের সাথে আছে, ততক্ষণ চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। এ দেশে ঝড়-ঝাপটা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ লেগেই থাকে। এগুলো সবসময় মোকাবেলা করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সেটা সরকার করতে পারবে। এজন্য জনগণকে উদ্বুদ্ধ করে তাদেরকেই কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও বলেন, যেভাবে আমরা করোনা মোকাবেলা করেছি, ঠিক সেভাবে যুদ্ধের সময় অর্থনৈতিক মন্দা ও ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বদরবারে আমাদের যে সম্মান প্রতিষ্ঠিত হয়েছে তা ধরে রাখতে হবে।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31