Skip to main content

Alertnews24.com

আওয়ামী লীগ নেতা মার খেল বাস ড্রাইভারের হাতে

আমজাদ মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে এনা পরিবহনের এক চালকের বিরুদ্ধে গাজীপুরের পূবাইলে । শনিবার বিকেলে পূবাইল মেট্রোপলিটন থানার মিরেরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ঢাকাগামী এনার একটি যাত্রীবাহী বাস পূবাইলের মিরেরবাজার এলাকায় পৌঁছায়। এ সময় ওই নেতা প্রাইভেটকারে করে আসছিলেন। তখন বাস ড্রাইভার সাইড চাইলে উল্টো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তিনি। পরে কথাকাটাকাটির একপর্যায়ে গাড়িতে থাকা লাঠি নিয়ে আমজাদ মোল্লার ওপর চড়াও হন বাস ড্রাইভার। আমজাদ মোল্লার গাড়িতে থাকা তার দুই মেয়ের সামনেই তাকে লাঞ্ছিত করে প্রাইভেটকার ভাংচুর চালায়। তার ডাক-চিৎকারে লোকজন জড়ো হতে থাকলে এনার বাসচালক পালিয়ে যায়। এ সময় আমজাদ মোল্লা আহত হন।

পূবাইল থানার এসআই দিদার জানান, খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে থানায় আনা হয়েছে।

চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30