পুলিশ ই-কমার্সের আড়ালে ডেসটিনির আদলে গড়ে ওঠা কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের চতুর্থ তলায় অভিযান চালিয়ে সাতজনকে আটকে করেছে ।

আটক ৭ জন হলেন- অপু দাশ (২৯), রাজীব দাশ (৩৯), রাজীব তালুকদার (৪০), উজ্জ্বল সেন (৪১), রবিন মিত্র (৩৩), সুমন বিশ্বাস (৩৮) এবং রঞ্জিত গুহ (৪৮)।

মঙ্গলবার (১৮ জুন) রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।

সূত্র জানায়, প্রতিষ্ঠানটির ব্যবসার পুরো ধরন কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) হলেও ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছিল ই-কমার্স পদ্ধতিকে। ই-কমার্স ও ডাইরেক্ট মার্কেটিংয়ের আড়ালে পিরামিড আকৃতির এই এমএলএম ব্যবসায় জড়িয়ে পড়েছে ডেসটিনি-২০০০ গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া অভিযুক্ত ব্যক্তিরা।

চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আটক ৭ জন এনেক্স ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড নামে কথিত একটি এমএলএম কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো.কামরুজ্জামান গনমাধ্যমকে বলেন , ভিআইপি টাওয়ারের চতুর্থ তলায় ২০১৭ সালে এনেক্সের একটি শোরুম আছে। সেখানে বিভিন্ন ভোগ্যপণ্য আছে। সেখান থেকে পণ্য কেনার জন্য গ্রাহক সংগ্রহ করে দিতে পারলে পয়েন্ট যোগ হয়।

সেই পয়েন্টের ভিত্তিতে কমিশন দেওয়ার ঘোষণা দিয়ে এই ব্যবসায় সাধারণ লোকজনকে প্রলুব্ধ করছে প্রতিষ্ঠানটি। বিষয়টি প্রতারণা ও অর্থ আত্মসাতের ফাঁদ মনে হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে বলে জানান, মো.কামরুজ্জামান।

উল্লেখ্য, প্রতারণা ও বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায়ে সরকার কর্তৃক বন্ধ করে দেওয়া এমএলএম কোম্পানি ‘ডেসটিনি-২০০০ লি:‘এর কথিত ডায়মন্ড এক্সিকিউটিভরাই ‘এনেক্স ওয়ার্ল্ডওয়াইড’ নামের প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে কাজ করছেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031