পুলিশ ১০ টাকা কেজির চাল সুলভ কার্ডধারীর কাছে বিক্রি না করে বাইরে বিক্রি করার অভিযোগে ডিলার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইদুল ইব্রাহিম হাওলাদারকে আটক করেছে পটুয়াখালীতে । ১৭ এপ্রিল শুক্রবার দুপুরে সদর উপজেলা জৈনকাঠী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ইব্রাহিম হাওলাদার ১০টাকা হারে কেজি চাল বিক্রির ডিলারশিপ আনেন। এরপর থেকে কার্ডধারীল কাছে চাল বিক্রি না করে অন্যত্র অধিকলাভে চাল বিক্রি করে আসছিল।

পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ বলেন, ডিলার ইব্রাহিম সরকারী আদেশ অমান্যকরে ১০টাকা কেজি সরকারী চাল সে সুলভ মূরে‌্য কার্ডধারীর কাছে বিক্রি না করে অন্য দুই জনের কাছে ৩ বস্থা চাল বিক্রি করে। এই ক্রেতার কাছে ৩ বস্তা চাল পাওয়া যায়। ডিলারসহ ক্রেতাকে  জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। সংশ্লিস্ট খাদ্য বিভাগের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালী জেলা খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম শফিকুল ইসলাম বলেন ওই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় যাচ্ছি।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930