মিডলাইন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১ নভেম্বর) সকাল পৌনে ১১টার সময় এ আগুন দেওয়া হয় রাজধানীর মুগদা মেডিকেল সংলগ্ন রাস্তায় ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রাফি আল ফারুক জানান, মুগদা মেডিকেল কলেজের সামনের মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পÐ হয়ে যাওয়ার পর বিএনপির ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন পালিত হচ্ছে আজ।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930