‘বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন। আমরা যুদ্ধ চাই না। যুদ্ধে মানুষের কষ্ট হয়। আমরা সীমান্ত ও দেশের ভেতরেও শান্তি চাই। মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার। খুঁচিয়ে খুঁচিয়ে বিরক্ত করার অভ্যাস আছে তাদের। সেট নতুন নয়, বহুদিন ধরে করছে। এটা বিশ্ববাসী জানে।’

আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, ‘আমাদের প্রয়োজন সহনশীলতা, আর সেটা আমাদের সরকার প্রধান দেখাচ্ছেন। এটা ভালো। যু্দ্ধ করলে করা যাবে, বহু মানুষ মারা যাবে। কিন্তু সেটাতে কোনো উপকার হবে না। সীমান্তরক্ষী বাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে। সেনাবাহিনীসহ অন্য বাহিনীও নিরাপত্তা দিচ্ছে। আমাদের সবচেয়ে বড় শক্তি দেশের জনগণ।’

পরিকল্পনামন্ত্রী বলেন, মূল সমস্যা সমাধানের জন্য কথা বলতে হবে, বসতে হবে। বাংলাদেশ বসার জন্য তৈরি। কিন্তু মিয়ানমার একেকবার একেক কথা বলে। তারা কথা দিয়ে কথা রাখে না।

মন্ত্রী আরও বলেন, চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক ভালো, আমাদেরও ভালো। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, মিয়ানমারেরও ভালো। দুটি বড় রাষ্ট্র প্রতিবেশী হিসেবে মাঝখানে যেহেতু আছে। তারা এ সমস্যা সমাধানের জন্য উভয়পক্ষের সঙ্গে কথা বলতে পারে।

নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নির্বাচন কে করে, সরকার নাকি নির্বাচন কমিশন। অব্যশই নির্বাচন কমিশন। নির্বাচনের সময় দেশের পুলিশ, ডিসি সবাই নির্বাচন কমিশনের কথা শোনে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন। অহেতুক একটা দল আমাদের দোষ দেয়। আমরাও তো নির্বাচনের প্রার্থী।’

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728