ইথিওপিয়া নীল নদের ওপরে নির্মান করা বিশাল বাঁধে পানি জমা করতে শুরু করেছে । এই বাঁধ নিয়ে প্রতিবেশি মিশরের সঙ্গে তুমুল উত্তেজনা চলছে দেশটির। সামনেই এই উত্তেজনা নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার কথা ছিল। কিন্তু তার আগেই বাঁধে পানি আটকানো শুরু করেছে ইথিওপিয়া। এ খবর দিয়েছে আল-জাজিরা।

মিশর জানিয়েছে, ইথিওপিয়া তাদের কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি দিয়েছে। তাতে ওই বাঁধে পানি জমানোর পরবর্তী ধাপ চালুর কথা জানানো হয়েছে। এ নিয়ে সোমবার একটি বিবৃতি দিয়েছে মিশরের সেচ মন্ত্রণালয়। এতে ইথিওপিয়ার ওই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যায়িত করা হয়েছে।

ইথিওপিয়ার এই বাঁধটি আফ্রিকা মহাদেশের সবথেকে বড় পানিবিদ্যুৎ প্রকল্প হতে যাচ্ছে।
এই বাঁধ নিয়ে গত এক দশক ধরেই মিশর ও সুদানের সঙ্গে উত্তেজনা চলছে দেশটির। আদ্দিস আবাবা দাবি করেছে, এই বাঁধটি সম্পূর্ন উন্নয়নের জন্য নির্মান করেছে তারা। তবে কায়রো ও খার্তুমের সরকার এ বাঁধ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তাদের দাবি, ইথিওপিয়া বাঁধের মাধ্যমে পানি আটকাতে শুরু করলে তাদের নাগরিকরা পানি বঞ্চিত হবে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728