৩৫ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে রেকর্ড । এর মধ্যে কুষ্টিয়ায় সাতজন, যশোরে সাতজন, খুলনায় চারজন, ঝিনাইদহে চারজন, সাতক্ষীরায় চারজন, মেহেরপুরে তিনজন, নড়াইলে তিনজন, চুয়াডাঙ্গায় দুজন ও বাগেরহাটে একজন মারা যান। আজ বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে এক হাজার ২৪৫ জনের। এর আগে খুলনা বিভাগে একদিনে করোনায় সর্বোচ্চ ৩৩ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। এছাড়া রয়েছে অক্সিজেনের সঙ্কট। এতে দুর্ভোগে পড়ছেন রোগীরা। পাশাপাশি হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে কর্তব্যরতদের।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930