বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া এখন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ।

তারা বলেন, সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যে স্বল্প আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। ব্যবসায়ীদের খামখেয়ালিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, শ্রমজীবী-মেহনতি মানুষের ঘরে ঘরে হাহাকার।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ সব মন্তব্য করেন।

তারা বলেন, ‘বাস্তব সত্য হচ্ছে, বাজারের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ফলে হঠাৎ করে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা জনগণের ওপর নতুন গজবের সামিল। চিনি বাজার থেকে প্রায় উধাও। পেঁয়াজ-রসুনসহ প্রতিটি ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির পেছনে কাজ করছে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী। সরকারকে এই অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকার বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার পরও সেটা মানা হচ্ছে না।’

বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের লাগামহীন দাম থামবে কবে

অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে তারা বিবৃতিতে উল্লেখ করেন। তারা বলেন, টিসিবির পণ্য ব্যাপকহারে দেশব্যাপী বিতরণ করতে সরকারের উদ্যোগ জোরদার করতে হবে।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930