অধ্যাপক আলী রীয়াজ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কে নিয়ে এক নারী মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও বক্তব্য প্রচার করছেন এবং তাঁর চরিত্র হননের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অধ্যাপক আলী রীয়াজ ওই নারীকে চেনেন না জানিয়ে প্রেস উইং বলেছে, সরকার বিষয়টির দিকে গভীরভাবে নজর রাখছে এবং এই মর্মে ব্যবস্থা গ্রহণ করার বিষয় বিবেচনা করবে।

আজ বুধবার ‘মানহানিকর বক্তব্য প্রচার বিষয়ে অধ্যাপক আলী রীয়াজের বিবৃতি’ শিরোনামে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব কথা বলেছে। অধ্যাপক আলী রীয়াজের চরিত্র হননের এই অপচেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে প্রেস উইং ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031