কক্সবাজার জেলা পুলিশে নতুন করে ৭ কর্মকর্তা পদায়ন হয়েছে অতিরিক্ত পুলিশ সুপারসহ । তারা হলেন-পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার। সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পঙ্কজ বড়ুয়া কক্সবাজার সদরের অতিরিক্ত পুলিশ সুপার। পুলিশ হেড কোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার। সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. জাহেদুল ইসলাম মহেশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার। সিএমপির সহকারী পুলিশ কমিশনার কাজী শাহাবুদ্দীন আহমেদ কক্সবাজার ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার। চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে মো. রফিকুল আলম এবং ডিএসবির সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছেন খাগড়াছড়ি ডিএসবির খন্দকার গোলাম শাহনেওয়াজ। সোমবার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, একই দিন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার ৭ শীর্ষ কর্মকর্তাকে একযোগে বিভিন্ন জায়গায় বদলী করা হয়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে রাজশাহী জেলা পুলিশে বদলী করা হয়েছে। তাঁর স্থলে আসছেন ঝিনাইদহ জেলা পুলিশের এসপি মোহাম্মদ হাসানুজ্জামান। এ পর্যন্ত জেলা পুলিশের শীর্ষ আট কর্মকর্তাকে বদলী করা হলো।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031