Skip to main content

Alertnews24.com

কাভার্ড ভ্যানে আগুন টঙ্গীতে

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গাজীপুরের টঙ্গীতে ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে গাজীপুর মহানগরের টঙ্গীর মেঘনা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মুস্তাফিজুর রহমান জানান, গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার মেঘনা রোড এলাকায় সড়কের পাশে প্রায় বছর খানেক যাবৎ একটি কাভার্ড ভ্যান দাঁড় করিয়ে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটির পেছনের চাকা খুলে নিয়ে গেছে মালিকপক্ষ ও সামনের চাকা ছিল পাংচার। বৃহস্পতিবার রাতে চার-পাঁচজন দুর্বৃত্ত দাহ্য পদার্থ ঢেলে ওই কাভার্ড ভ্যানটিতে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কাভার্ড ভ্যানটির সামনের অংশ পুড়ে গেছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এস কে তুহিন বলেন, আগুনের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30