মেয়েরা আদর্শ মনে করেন রোগা, লম্বা নির্মেদ চেহারাকেই । যারা উচ্চতায় খাটো তারা লম্বা হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন। এছাড়া রোগা মানেই তন্বী, এরকম একটা ধারণা থেকে খাওয়াদাওয়াও মেপে করেন। কিন্তু অতিরিক্ত লম্বা হলেও সমস্যা। ঠিক যেমনটা হয়েছিল ভারতীয় টেলি অভিনেত্রী কারিশমা তন্নার।

সম্প্রতি এই অভিনেত্রী জানান, বেশি লম্বা হওয়ায় প্রথম দিকে তিনি কাজ পাচ্ছিলেন না। কিন্তু তার সৌন্দর্য ও অভিনয়ের দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তবে তিনি যখন অভিনয় শুরু করেন, তখন উচ্চতার কারণে অনেক প্রজেক্ট থেকেই তাকে বাদ দেয়া হয়েছিল।

এর কারণ, কারিশমার সমউচ্চতার সহ-অভিনেতা পাওয়া যাচ্ছিল না। তাই তিনি ঠিক করলেন, কাজ পেতে হলে সঠিক উচ্চতা বলা যাবে না। কারিশমার উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি। কিন্তু তিনি বলতেন ৫ ফুট ৮ ইঞ্চি। তবে অভিনেত্রীর বিশ্বাস, উচ্চতার জন্যই তিনি অভিনয়ে সুযোগ পেয়েছিলেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31