জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে ২০১৯ সালে ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের আগেই আটক করা হয়। তারপর থেকে টানা ৪৩৬ দিন কেটেছে বন্দিদশায়। অবশেষে মঙ্গলবার তাকে মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন। খবর জি নিউজের

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর রাজ্যের অধিকাংশ নেতাই বন্দি হন। তারপর থেকে এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহ।

জম্মু ও কাশ্মীর প্রশাসনের মুখপাত্র রোহিত কানসাল মঙ্গলবার সন্ধ্যায় টুইট করেন, মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হচ্ছে।

মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি টুইট করে বলেন, মেহবুবা মুফতির বেআইনি বন্দিদশা শেষপর্যন্ত শেষ হল। কঠিন সময়ে আমাদের পাশে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদের আগের দিন অর্থাত্ ২০১৯ সালের ৪ আগস্ট আটক করা হয় মেহবুবাকে। রাজ্যের তিনিই প্রথম রাজনৈতিক নেতা যাকে পাবলিক সেফটি অ্যাক্টে আটক করা হয়।

প্রথম দিকে তাকে রাখা হয়েছিল চশমে শাহির একটি গেস্ট হাউসে। পরে তাকে নিয়ে যাওয়া হয় এম এ লিঙ্ক রোডের অন্য একটি গেস্ট হাউসে। শেষপর্যন্ত তাকে তার নিজের ঘরে গৃহবন্দি হিসেবে রাখা হয়। মেহবুবার আটকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান তার মেয়ে ইলতিজা মুফতি।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930