Skip to main content

Alertnews24.com

গবেষণার কাজেও ব্যবহার করা যাবে জনশুমারির ফল : শিক্ষামন্ত্রী

দেশের কত সংখ্যক মানুষ নিরক্ষর এবং শিক্ষিত তা চলমান জনশুমারির মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন। এছাড়া ডিজিটাল পদ্ধতির এই শুমারির ফল গবেষণার কাজেও ব্যবহার করা যাবে।

তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রের নানা পরিকল্পনায়ও এটি সহায়ক ভূমিকা পালন করবে।

আজ বুধবার সকালে চাঁদপুর শহরে নিজ বাসভবনে নিজের নাম পরিচয় ও ঠিকানা জনশুমারিতে লিপিবদ্ধ করা এবং জেলায় এই কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশের মতো চাঁদপুরেও শুরু হওয়া সপ্তাহব্যাপী এই জনশুমারিতে প্রায় ৭ হাজার কর্মী কাজ করছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

অন্যদিকে, জনশুমারিকে সফল করতে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। পরে এটি সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তারা অংশ নেন।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30