ছত্রকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যাওয়ায় ১৭ জন নিহতের ঘটনায় বাশার স্মৃতি বাসটির সুপার ভাইজার মিজান হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)ঝালকাঠির ।

সোমবার (২৪ জুলাই) বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজান নলছিটি উপজেলার পূর্বরায়াপুর (বটতলা) এলাকার মৃত নুুরুল ইসলাম হাওলাদারের ছেলে।

বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এর আগে রোববার (২৩ জুলাই) রাতে নিহত বা আহতদের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা না করায় চালকসহ তিনজনের নামে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন, ‘বাশার স্মৃতি’ বাসের চালক মোহন (৪০), সুপারভাইজার মিজান (৩০) এবং চালকের সহকারী আকাশ (১৭)।

শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-খুলনা মহাসড়কে উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকায় যাত্রীবাহী বাসটি উল্টে পানিতে পড়ে যাওয়ায় ১৭ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন নারী, ৬ জন পুরুষ ও ৩ জন শিশু। এ ঘটনায় আরও অন্তত ৩৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশাল যাচ্ছিল।

এদিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন, যারা ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছেন।’

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031