Skip to main content

Alertnews24.com

১২ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ জয়পুরহাট শহরের হাজীপাড়া এলাকায় । জানা যায়, রোববার দুপুরের ওই শিশু কন্যাকে ফুসলিয়ে ফারুক তার বাড়ীর পাশের আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফারুক পালিয়ে যায়। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় রোববার রাতে শিশুটির নানী বাদী হয়ে মামলা দায়ের করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, এ ব্যাপারে শিশুটির নানী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছেন। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ফারুক হেসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30