পুলিশ নগরীর হাজারী গলির একটি স্বর্ণের দোকান থেকে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে । এসময় তাদের কাছ থেকে ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গত বুধবার সকালে ইপিজেড ও কক্সবাজার জেলার মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার জেলার মিঠাছড়ি ইউনিয়নের দুলাল ধরের ছেলে নরেন ধর বাবু (২৬), ইপিজেড থানার আমজাদ আলী মিস্ত্রি বাড়ির আরিফ হোসেন (২৫) ও কক্সবাজার জেলার সদর থানার বাবুল কান্তি পালের ছেলে কানু পাল কিশোর (৩২)।

ওসি এস এম ওবায়েদুল হক জানান, গত ২৬ জানুয়ারি নগরীর কোতোয়ালী থানার হাজারী লেইন মিয়া শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার ৯ নম্বর দোকান থেকে তালা ভেঙে ৭ ভরি ৭ আনা ১ রত্তি স্বর্ণালংকার চুরি করা হয়। পরে ভুক্তভোগীরা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকারসহ এ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে।

Share Now
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031