দুর্বৃত্তরা একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে  সাতক্ষীরার কলারোয়া উপজেলায় । গতকাল রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নিহতরা হলেন- খলসি গ্রামের শাহাজান আলীর ছেলে শাহিনুর রহমান, তার স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহি ও মেয়ে তাসনিম।

কলারোয়া থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল জানান, নিজেদের ঘরের মধ্যে গৃহকর্তা শাহিনুর রহমানসহ চারজনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল এবং তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল। ছাদের চিলেকোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরে ঢুকে তাদের হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930