এবার বানরকে দেখা গেলো ঘুড়ি ওড়াতে। মানুষকে অনুকরণ করতে বানর সিদ্ধহস্ত। মানুষদের কাছ থেকে খাবার ভিক্ষা করা, সাইকেল, মোটরসাইকেল কিংবা গাড়ি চালানো। মানুষের কাছ থেকে শিখে কি না করেছে বানর। এমন একটি ভিডিও ইন্টারনেটের দুনিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাড়ির ছাদে উঠে রীতিমতো পাকা খেলোয়াড়ের মতো ঘুড়ি ওড়াচ্ছে একটি বানর।

শুধু কী তাই? তার মাঞ্জা দেওয়া ঘুড়িতে একের পর এক অন্যদের ঘুড়ি কেটে লুটিয়ে পড়ছে মাটিতে। যাকে বলে এক না-মানুষের ঘুড়ির মাঞ্জায় ভোকাট্টা অন্য মানুষদের পেটকাঠি-চাঁদিয়াল।

মজার এই ভিডিওটি দেখে আপনিও হেসে লুটোপুটি হবেন, ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করেছেন ভারতের আইএফএস কর্মকর্তা সুশান্ত নন্দ।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি ছাদের ট্যাঙ্কে বসে ঘুড়ি ওড়াচ্ছে বানরটি। তার মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোর ধারে কেটে গোঁত্তা খেতে খেতে নিচে এসে পড়ছে আরেকটি ঘুড়ি। আর সে ওই ঘুড়িটি নিজের কাছে টেনে নিয়ে ছিঁড়ে ফেলে দিল।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031