অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সিএনজি অটোরিকশার নিচে চাপা পড়ে আনিসুল মোস্তফা (২৯) নামে এক যুবক নিহত হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায়।

আজ বুধবার ভোর রাত সাড়ে তিনটার দিকে মহাসড়কের বরইতলী একতাবাজার হিন্দুপাড়া রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আনিসুল মোস্তফা উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রহিম উল্লাহর ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, ভোর রাতে মহাসড়কের চট্টগ্রামমূখী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় একইমূখী একটি অজ্ঞাত গাড়ি। এ সময় সিএনজি অটোরিকশা যাত্রী আনিসুল মোস্তফা ছিটকে পড়ে গিয়ে ওই অটোরিকশার নিচে চাপা পড়ে মারা যায়।

চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মাহবুবুল হক ভুঁইয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031