চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবিউল আলম সাক্ষ্য দিয়েছেন আলোচিত মাহমুদা খানম মিতু খুনের মামলায়। তিনি ২০২২ সালে তিনজন সাক্ষীর সাক্ষ্য নিয়েছিলেন। এ বিষয়ে তিনি সাক্ষ্য দেন। গতকাল চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন তাঁর সাক্ষ্য রেকর্ড করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী কেশব নাথ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামীকাল (আজ) পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। মিতু খুনের মামলায় এ নিয়ে ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

আদালত সূত্র জানায়, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনএইচসিআর’র এক কর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রী মিতুকে খুন করিয়েছেন সাবেক এসপি বাবুল আক্তার নিজেই, এমনটা উল্লেখ করে গত বছরের ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ ৭ জনের বিরুদ্ধে ২০৮৪ পৃষ্টার ডকেট ও ২০ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক আবু জাফর মো. ওমর ফারুক। মিতু হত্যার ঘটনায় বাবুল ৬ বছর আগে যে মামলা করেছিলেন তাতেই তাকে প্রধান আসামি করে এই চার্জশিট দেয়া হয়। বাবুল ছাড়া চার্জশিটভুক্ত বাকি ৬ জন হলেন মোতালেব মিয়া প্রকাশ ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম মুসা ও মো. খায়রুল ইসলাম কালু। ২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর ওআর নিজাম রোড এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মিতু।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728