দুই আরোহী নিহত হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের । আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইশতিয়াক আহমেদ আশিক (২৮) ও সালাউদ্দিন আহমেদ (২৯)। ইশতিয়াক নাটোরের গুরুদাসপুর উপজেলার বিশাঘাট ইউনিয়নের মোল্লারবাজার এলাকার দর্জি শফিকুল ইসলামের ছেলে। আর সালাউদ্দিন নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এবং গুরুদাসপুর জুমাইনগর গ্রামের আহসান হাবিবের ছেলে।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। আর ভুক্তভোগীরা একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসলে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় বাসটি। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে ইশতিয়াক মারা যায়। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে সালাউদ্দিন মারা যান।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930