ডোমার থানা পুলিশ নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় শুভ চন্দ্র সেনকে (১৯) গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে পঞ্চগড় জেলার বোদা বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়। শুভ জোড়াবাড়ী ইউনিয়নের বেতগারা গ্রামের সেনপাড়া এলাকার প্রফুল্য চন্দ্র সেনের ছেলে।

মামলা সুত্রে জানা গেছে, ওই ছাত্রীটি ও আসামী শুভ’র বাড়ী পাশাপাশি হওয়ার সুবাদে উভয় পরিবারের সদস্যরা একে-অপরের বাড়িতে অবাধে চলাফেরা করতো। প্রায় সময় শুভ মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দিত। গত বছরের ১৪ই নভেম্বর দুপুর সাড়ে ১১ টায় ছাত্রীটির বাড়িতে কেউ না থাকার সুযোগে শুভ ছাত্রীটিকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীটির চিৎকারে শুভ তার শ্লীলতাহানী করে পালিয়ে যায়। গত ২৮শে নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে আসামী শুভ’র মা পবিত্রা রানী (৪৫) ও তার বাবা প্রফুল্য সেন (৫০) মেয়েটির বাড়িতে গিয়ে তাকে গালাগালি ও মারধর করে। এতে বাধ্য হয়ে গত ১৬ই ডিসেম্বর তার ভাই চারজনকে আসামী করে ডোমার থানায় একটি মামলা করে।

পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে মঙ্গলবার ভোরে ডোমার থানার পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায় ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পঞ্চগড় জেলার বোদা বাজার হতে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, আসামীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930