ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট  ফিরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবার নিজস্ব নেটওয়ার্কে আসছেন তিনি। রোববার ফক্স নিউজের ‘মিডিয়াবাজ’ অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তার দীর্ঘ সময়ের উপদেষ্টা এবং ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মুখপাত্র জ্যাসন মিলার। তিনি বলেছেন, সম্ভবত দুই থেকে তিন মাসের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরছেন ট্রাম্প।

এতে আকর্ষণ করবে লাখ লাখ নতুন ব্যবহারকারীকে। এর ফলে পুরো নতুন করে তিনি খেলা শুরু করবেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। জ্যাসন মিলার বলেছেন, আমার মনে হয় এটা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোটিত ঘটনা।

আমি মনে করি সবাই অপেক্ষায় থাকবেন এবং দেখতে চাইবেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প কি করেন। মিলার আরো বলেন, অনেক কোম্পানি এরই মধ্যে ধরনা দিয়েছে সাবেক এই প্রেসিডেন্টের কাছে। নতুন প্লাটফর্ম নিয়ে তারা আলোচনা করছে। এই প্লাটফর্ম হবে বিশাল। সবাই তাকে চান। তিনিও এই প্লাটফর্মে লাখ লাখ মানুষের সঙ্গে যুক্ত থাকতে চান। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনের পরে এবং ৬ই জানুয়ারি ক্যাপিটল হিলে নৃশংস হামলার পর ট্রাম্পের একাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31