শনিবার সকাল ৮টার দিকে জামালপুরের শরিফপুর ইউনিয়নের বেপারিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ে নুরুল আমিন (৪৫) নামে এক ভাঙারি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহত নুরুল আমিন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুচগড় গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের শাহপুর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুরুল আমিন দ্রুত বেগে লাইন পার হচ্ছিলেন। এ সময় পা পিছলে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।

জিআরপি থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930