ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের সদ্য সাবেক সহ-সভাপতি (ভিপি) শরিফুল ইসলাম শাকিল মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শাকিলের কিডনিজনিত সমস্যা ছিল। সেখান থেকে ব্রেনেও সমস্যা হয়। তিনি গত প্রায় ২৪ দিন ধরে হাসপাতালের আইসিইউতে ছিলেন।

তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান।

শাকিল ২০১৩-১৪ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি ছাত্রলীগ করতেন। গত বছরের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ভিপি পদে বিজয়ী হন। তার মৃত্যুতে সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা এবং শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031