ভারত ও পাকিস্তান বিশ্বকাপে আজ অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী । ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস হেরে ব্যাট করছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের দুর্দান্ত ব্যাটিংয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৯ ওভারে বিনা উইকেটে ১০৩ রান। রোহিত শর্মা ইতোমধ্যে ব্যক্তিগত অর্ধশত রান করেছেন।

টুর্নামেন্টে এটি ভারতের তৃতীয় ম্যাচ। তবে পাকিস্তানের এটি পঞ্চম ম্যাচ। ভারত আগের তিনটি ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারায় ভারত। আর ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরে স্বাগতিক ইংল্যান্ডকে হারায় পাকিস্তান। এরপর পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর অস্ট্রেলিয়ার কাছে হারে সরফরাজ আহমেদের দল। তাই আবার জয়ের ফেরার জন্য মরিয়া পাকিস্তান।  

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।

পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদব খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930