ইরানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে তেলের ট্যাংকার আটকের ঘটনায়।

বুধবার সিউলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী এমটি-হানকুক শেমি নামে জাহাজটি হরমুজ প্রণালীতে ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরা এটিকে আটক করে বন্দর আব্বাসে নিয়ে যায়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যখন সিউলের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের চেষ্টা করা হচ্ছে ঠিক সেসময় দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী তাদের ড্রেস্ট্রয়ার মঙ্গলবার হরমুজ প্রণালীর জলসীমার কাছে নিয়ে যায়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ড্রেস্ট্রায়ার সেখানে পাঠানো হয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশটির সংসদে একটি প্রতিবেদন দাখিল করেছে। এতে চলমান সমস্যা সমাধানে আইনগত ব্যবস্থা নেয়া অপশন হিসেবে রাখা হয়েছে।

জাহাজটি আটকের বিষয়ে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়, জাহাজটিতে ৭ হাজার ২০০ টন ইথানল বহন করা হয়েছে, যা থেকে পরিবেশ দূষণ হয়েছে। এছাড়া এটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। দক্ষিণ কোরিয়া বিষয়টি অস্বীকার করলেও তারা ইরানের পরিবেশ দূষণের দাবির বিষয়টি যাচাই করে দেখছে বলে জানিয়েছে। জাহাজ, জাহাজের ক্রু এবং নাগরিকদের মুক্ত করতে পররাষ্ট্রমন্ত্রণালয় একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ইরানে পাঠিয়েছে।

জাহাজ আটকের ঘটনা এমন সময় ঘটলো যখন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানে সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এই সফরে মার্কিন নিষেধাজ্ঞায় দক্ষিণ কোরিয়ায় আটকে থাকা ইরানের বিপুল অর্থ ছাড়ের বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930