দুই বাসের মাঝে চাপা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বত এলাকায় । তার নাম পরিচয় জানা যায়নি। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস দুটিকে আটক করে থানায় আনা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শ্রীধাম ঢাকাটাইমসকে বলেন, সকাল সোয়া ছয়টার দিকে তিব্বত শহীদ মিনারের সামনে দুটি বাসের চাপায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়। উপপরিদর্শক শাহআলম আহত ব্যক্তিতে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম ঢাকাটাইমসকে বলেন, সকালে ডিউটি শেষ করে থানায় আসার পথে এই ঘটনা দেখে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই। দুর্ঘটনাকবলিত বাসগুলোকে থানায় আনা হয়েছে। 

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031