Skip to main content

Alertnews24.com

দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা শিশু নিহত উখিয়ায়

দুর্বৃত্তের গুলিতে তাসফিয়া (৮) নামে এক শিশু নিহত হয়েছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে । আজ মঙ্গলবার ভোরে বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এইচ ৫২-তে এ ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া একই ক্যাম্পের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ইয়াছিনের মেয়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ইয়াছিনের বসতঘর ও দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় এলোপাতাড়ি গুলি চালায় একদল সন্ত্রাসী। এতে ভয়ে রোহিঙ্গারা পালানোর চেষ্টা করে। এ সময় ইয়াছিন পরিবারের সদস্যের নিয়ে পালানোর করলে তার মেয়ে তাসফিয়া গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ক্যাম্পের বাসিন্দা নুরুন্নবী জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোরে ক্যাম্পের বিভিন্ন স্থানে গুলি ছোড়ে। এতে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ক্যাম্পজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল উলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় জনকে হত্যার ঘটনা ঘটে। তার আগে ৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30