বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলে জানিয়েছেন । তিনি বলেন, আমরা চেষ্টা করছি এই সিন্ডিকেট ভাঙার। তবে এই সিন্ডিকেট এক দিনে গড়ে ওঠেনি। দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠিত, তাই ভাঙতে সময় লাগছে। কিন্তু আমরা চেষ্টা করছি ভাঙার।

শনিবার খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট ইয়ার লঞ্চিং অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, এক কোটি পরিবারকে সরকার সাশ্রয়ী মূল্যে খাবার দিচ্ছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে সাহায্য করার জন্য।

অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু, জোনাল ইভেন্ট চেয়ার এস এম নজরুল ইসলামসহ রোটারি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031