সমস্যার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে করোনার প্রকোপ শুরুর পর থেকে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যখাতে সেবা দেয়া মানুষের নানা সংকট। যা নিয়ে সমালোচনাও হয়েছে। এসব সংবাদ নার্স ও মিডওয়াইফারিদের বক্তব্যসহ প্রচার হয়েছে। তাই এবার নার্স এবং মিডওয়াইফারিদের গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমে কোনো প্রকার বিবৃতি বা মতামত না দেয়া যাবে না।

গত বুধবার এক অফিস আদেশে এ নির্দেশ দেন অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার।

নির্দেশনা বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সরকারি চাকরি বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে জনসম্মুখে, সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমের সাথে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত না দেয়ার নির্দেশ প্রদান করা হলো।’

গত কয়েক দিন ধরে রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত কুয়েত-মৈত্রী হাসপাতালে নার্সদের খাবারের কষ্ট নিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও ঢাকার বাইরের বেশ কিছু হাসপাতালের কর্মরতদের দুর্ভোগের কথা গণমাধ্যমে উঠে আসে। অনেক জায়গায় বাড়িওয়ালারা চিকিৎসক ও নার্সদের বাসা ছেড়ে দেয়ার জন্য চাপ দিচ্ছে এমন খবরও গণমাধ্যমে এসেছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930