বাসের ধাক্কায় মো. শাহ আলম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন রাঙ্গুনিয়ায় । গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাপ্তাই সড়কের উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এঘটনা ঘটে। নিহত শাহ আলম উপজেলার সরফভাটা ইউনিয়নের ক্ষেত্রবাজার সংলগ্ন বোচার বাপের বাড়ির নুরুল আলমের একমাত্র পুত্র সন্তান ও দুই পুত্র সন্তানের জনক।
নিহতের প্রতিবেশি মো. ইউনুস বলেন, শাহ আলম বিকালে তার স্ত্রী-সন্তানদের নিয়ে রাউজানের নোয়াপাড়া এলাকায় নানা শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। ক্ষেত্রবাজার থেকে স্ত্রী-সন্তানদের সিএনজি অটোরিকশায় তুলে দিয়ে নিজের মোটরবাইকে মো. হাছান নামের অপর এক বন্ধুকে নিয়ে রওনা হন। যাওয়ার পথে কাপ্তাই সড়কের বুড়ির দোকান এলাকায় গেলে চন্দ্রঘোনা লিচুবাগান থেকে চট্টগ্রামের দিকে দ্রুতগামী একটি বাস (চট্টগ্রাম-ব-০৫০০৩৪) পেছন থেকে শাহ আলমের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেলটি সড়কের পার্শ্ববর্তী চায়ের দোকানে ছিটকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী উপজেলার পূর্ব সরফভাটা এলাকার হাছান অক্ষত থাকলেও গুরুতর আহত হন চালক শাহ আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজানের নোয়াপাড়া কসমিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031