ট্রাক উল্টে এনায়েত সরদার (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দিতে । এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত এনায়েত সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামের আনায়েত সরদারের ছেলে।

শনিবার রাত সাড়ে ১০টায় বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের টিএনটি সংলগ্ন আমতলা বাজারের কাছে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জুলফিকার (২৫), বিমল দাস (৬০), সম্পদ (৪৫), কালু দাস (৪২), বজ দাস (৩৫), প্রদীপ দাস (৩০), জিয়ারুল ইসলাম (৩৫), রিচাত (৫৩), বুলবুল (২৫), প্রবীর দাস (৪৪) ও বাহারুল (২৫)। এরা সবাই সাতক্ষীরা জেলার তালহা উপজেলার জেটুয়া ও ভাইয়া গ্রামের বাসিন্দা।

Share Now
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031