নিহত ১ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুজ্জামান কমল (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন গাংনীতে। নিহত কমল গাংনী উপজেলার বামন্দী শহরের মৃত শামসুল আলমের ছেলে। আহত হয়েছেন আরো দুইজন। আহতরা হলেন-উপজেলার বামন্দী শহরের ভদু মিয়ার ছেলে পলাশ (৪৮) ও পশ্চিম মালসাদহ গ্রামের আরেফিন আলীর ছেলে তুহিন হোসেন (২২)।

আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর ফতাইপুর নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কামরুজ্জামান কমল ও পলাশ একটি মোটরসাইকেলে করে বামন্দী থেকে গাংনী উপজেলা শহরের দিকে আসছিলেন। তারা ফতাইপুর নামক স্থানে পৌাঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী তুহিন নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এ সময় উভয় মোটরসাইকেলের তিনজনই রাস্তায় ছিটকে পড়ে মারাত্বকভাবে আহত হয়। আহতদের পথচারীরা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কমল মারা যায়।

দুজনকে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা হয়।

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, নিহত কামরুজ্জামান কমলের লাশ উদ্ধার করা হয়েছে।

Share Now
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031