Skip to main content

Alertnews24.com

পরীক্ষার্থী বিসিএস দিতে এসে মাটিতে লুটিয়ে পড়লেন

শুক্রবার সকালে রাজধানীর তিতুমীর কলেজ কেন্দ্রে  ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে গিয়ে কেন্দ্রে ঢোকার আগেই অসুস্থ হয়ে এক পরীক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়েছিলেন।

পরীক্ষা শুরুর প্রায় ৪০ মিনিট আগেই কেন্দ্রে পৌঁছেছিলেন ইমরান হোসেন নামের ওই পরীক্ষার্থী। কেন্দ্র প্রবেশের আগেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।

ওই পরীক্ষার্থীর সঙ্গে আসা আরেক পরীক্ষার্থী জানান, অসুস্থতা নিয়েই পরীক্ষা দিতে এসেছেন ইমরান।

পরে অসুস্থ ইমরান হোসেনকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় পরীক্ষার হলে প্রবেশ করানো হয়। আগের চেয়ে সুস্থ অনুভব করায় তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন বলেও কলেজ সূত্রে জানা যায়।

জানা গেছে, ওই পরীক্ষার্থী ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে এসেছেন। রাতেও খাওয়া-দাওয়া করেননি। পরীক্ষার চিন্তায় নার্ভাস ছিলেন।

এবারের পরীক্ষায় ১ হাজার ৭১০টি পদের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। সে হিসেবে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২০৫ জন প্রার্থী। আজ শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে বেলা ১২টায়। একযোগে এই পরীক্ষা চলছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের ২৫০ কেন্দ্রে ।

Share Now
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30