তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে তুরস্কের আগ্রহের কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আবারও বলেছেন । আজ শুক্রবার পুতিনের সঙ্গে ফোনালাপে এরদোয়ান এই আগ্রহের কথা তুলে ধরেন। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানিয়েছে, দুই নেতার ফোনালাপে ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

পশ্চিমাদের সামরিক জোট তুরস্কের সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলমান সংঘাতে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়েছে দেশটি। রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করলেও রুশ আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে সশস্ত্র ড্রোন দিয়ে সহযোগিতা করেছে তুরস্ক

জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে জুলাই মাসে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেছে তুরস্ক। এই চুক্তির ফলে কৃষ্ণ সাগরের বন্দরে রাশিয়া অবরোধ প্রত্যাহার করে এবং ইউক্রেনীয় শস্য রপ্তানির সুযোগ তৈরি হয়। সাত মাস ধরে চলমান সংঘাতে এটিই এখন পর্যন্ত বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক বেশ জটিল। জ্বালানি সরবরাহে দুই দেশের ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। কিন্তু সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানে বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে দেশ দুটি।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31