রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক আরও বিস্তৃত ও সমৃদ্ধ করার আশা প্রকাশ করেছেন। পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে লেখা একটি চিঠিতে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র (কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি) বরাতে আজ সোমবার এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কোরিয়ার স্বাধীনতা দিবসে কিম জং উনকে লেখা ওই চিঠিতে পুতিন বলেছেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বন্ধন আরও গভীর হবে, যা কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে সাহায্য করবে।

পুতিনের চিঠির জবাবে কিমও একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে কিম বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্ব গড়ে উঠেছিল।

এরইমধ্যে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, সমর্থন ও সংহতি এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। এর ফলে শত্রুপক্ষের সামরিক বাহিনীর হুমকি ও উসকানি ব্যর্থ হয়ে যাবে বলে চিঠিতে উল্লেখ করেছেন কিম।

২০১৯ সালে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় যে চুক্তিটি হয়েছিল, তার ওপর ভিত্তি করে মস্কো- পিয়ংইয়ংয়ের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে বলে কিম আশা করেছেন।

Share Now
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31