স্বর্ণ আমদানি করে বিক্রি করে তারা দেশের বাইরে থেকে । সরাসরি তাদের কাছ থেকে তুলনামূলক কম দামে স্বর্ণ কেনা যাবে। পাওয়া যাবে খাঁটি স্বর্ণ। এরকম নানা প্রলোভন দিয়ে স্বর্ণ ব্যবসায়ী পরিচয়ে হাতিয়ে নিয়েছে কোটি টাকা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই চক্রের  চার সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একটি টিম।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, রফিকুল ইসলাম রাফি (৪৮), সৈয়দ হাসান আলী (৪০), ইকবাল কবির (৪১) ও মোঃ নিক্সন মিয়া (৩০)। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আনিচ উদ্দীন জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সদস্যরা স্বর্ণ ব্যবসায়ী পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

গত বছরের ১৭ই ডিসেম্বর লা মেরিডিয়ান হোটেলের লবি থেকে এক ব্যক্তিকে স্বর্ণ দেওয়ার নাম করে দুইটি পে-অর্ডারে এক কোটি ৩৫ লক্ষ টাকা আত্মসাত করে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে খিলক্ষেত থানায় এ সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930