fpm_114701
ঢাকা ৩০ মে : র সংসদের স্পিকাড. শিরীন শারমিন চৌধুরীকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয়র সংসদের স্পিকা ।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, অসুস্থ স্পিকারকে দেখতে শেখ হাসিনা আজ সোমবার সন্ধ্যার পর সিএমএইচে যান এবং তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন।
শেখ হাসিনা উপস্থিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী তার দ্রুত রোগ মুক্তি কামনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী গত শনিবার থেকে সিএমএইচের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র জানায়, শনিবার রাতে স্পিকার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই দিন রাতেই তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।
Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728