ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন দিনাজপুরের বিরামপুরে । আজ বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মহিদুল ইসলাম। তিনি বলেন, নিহত যাত্রীরা বিরামপুর থেকে প্রাইভেট কারে করে জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন।

প্রাইভেট কারটি বিরামপুরের রেলগুমটি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি ১০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান।

নিহতরা হলেন- পার্বর্তীপুর কঠিলার চাকুরিরত আব্দুল হালিম শাহর ছেলে হাফিজুর শাহ (৩৫)। বদরগঞ্জ উপজেলার কালুপাড়া গ্রামের আতিয়ার রহমান (৩২) এবং একই উপজলোর কাচা বাড়িয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে সুজন (৩০)।

বিরামপুর রেলক্রসিংয়ের গেটম্যান সাইফুজ্জামান বলেন, ট্রেন আসছে জানার পর আমি গেট ফেলে দেই। কিন্তু তারা প্রাইভেট কার নিয়ে গেটের এক পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা ছিটকে পড়ে নিহত হয়।

Share Now
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930