বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে মার্কিন স্বামী নিক জোনাসের সঙ্গে নিজের বয়সের পার্থক্য নিয়ে একাধিক বার কটাক্ষের শিকার হতে হয়েছে। সেই ধারাবাহিকতায় আবারও কটাক্ষের মুখে পড়লেন নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক ভক্ত প্রিয়াঙ্কাকে আমেরিকান পপ গায়ক নিকের ‘মা’ বলে আখ্যায়িত করেছেন।

হোলি উপলক্ষে স্বামী নিককে নিয়ে পুনেতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। একটু অন্য রকম ভাবেই দিনটি কাটানোর পরিকল্পনা ছিল তাদের। তারই অংশ হিসেবে মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে নিকের সঙ্গে রঙে মাখা একটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। ক্যাপশনে লেখেন, ‘জীবনের বেশ কিছুটা সময় রঙিন হয়েই কাটছে আমাদের। সবাইকে হোলির অনেক শুভেচ্ছা।’

সেই পোস্টের কমেন্ট বক্সেই উড়ে আসতে থাকে নানা কটূ মন্তব্য। সেসব কটূ মন্তব্যের মধ্যে এক নেটিজেনের মন্তব্যটি ছিল এরকম, ‘স্ত্রী নয়, নিকের মা মনে হচ্ছে প্রিয়াঙ্কাকে।’ যদিও নিক বা প্রিয়াঙ্কা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে চুপ থাকেননি নায়িকার ভক্তরা। প্রিয়াঙ্কার হয়ে জবাব দিয়েছেন তারাই।

কটু মন্তব্যকারীকে উদ্দেশ্য করে একজন লেখেন, ‘খারাপ কথা লেখার থাকলে নিজের প্রোফাইলে গিয়ে লিখুন।’ আরেকজন লিখেছেন, ‘একজন স্বামী যখন স্ত্রীর থেকে বছর দশেকের বড় হয়, তখন আপনাদের এই নীতি পুলিশগিরি কোথায় থাকে? স্ত্রী যদি বড় হয় তখনই বিশাল সমস্যা হয়ে যায় আপনাদের?’

বয়সের তফাত নিয়ে খারাপ মন্তব্য নিক-প্রিয়াঙ্কার জীবনে নতুন নয়। বিয়ের পর থেকেই নানাভাবে ট্রোলড হতে হচ্ছে তাদের। কিছু দিন আগে প্রিয়াঙ্কার সঙ্গে বয়সের তফাত নিয়ে একটি সাক্ষাৎকারে নিক ছোট করে শুধু বলেছিলেন, ‘ইটস কুল’। বিভিন্ন সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাও বলেছেন, মানুষের এই স্বভাব দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়।’

২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন দুই দেশের দুই তারকা নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। তার আগে কয়েক মাস তারা চুটিয়ে প্রেম করেন। ৩৭ বছর বয়সী বলিউড তারকা প্রিয়াঙ্কার চেয়ে তার মার্কিন গায়ক স্বামী নিক পাক্কা ১০ বছরের ছোট। কিন্তু বয়সের এই ফারাক তাদের সম্পর্কের মাঝে বাধা হতে পারেনি।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031