চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রেমিক যুগল একসঙ্গে বিষপানে আত্মহত্যা করেছে বলে  ।

মঙ্গলবার রাত সাড়ে ৭টায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো, টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে রাজিব (১৭) ও রিপন হাওলাদারের মেয়ে রাবেয়া (১৫)।

জানা গেছে, রাজিব ও রাবেয়া প্রতিবেশি ছিল। দুইজনের মধ্যে অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়। কিন্তু পরিবারের লোকজন তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। তাই অভিমান করে মঙ্গলবার রাত সাড়ে ৭টায় তারা একসঙ্গে বিষপান করে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাৎক্ষণিক তাদের কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, প্রেম ঘটিত বিষয়ে বিষপানে দুইজনেই মারা গেছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930