সুশিক্ষায় শিক্ষিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হবে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হলে দেশ উন্নত দেশের কাতারে দ্রুত পৌঁছে যাবে।

মঙ্গলবার দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের (বাংলা স্কুল) একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইকবালুর রহিম বলেন, ভাইরাসের কারণে উন্নয়নের পাশাপাশি লেখাপড়া বন্ধ করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে আরও তরান্বিত করতে অনলাইন ও টিভিতে পড়ালেখার কার্যক্রম চালিয়ে আসছে। তিনি শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকদের সতর্ক থেকে গুরুত্বের সঙ্গে সন্তানদের পড়ালেখার ক্ষেত্রে সজাগ থাকার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌরসভার প্যানেল মেয়র তৈয়ব আলী দুলাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহীনুর ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল আউয়াল, উপজেলা প্রকৌশলী ফিরোজ আহমেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন, প্রাক্তন বাংলা স্কুল ছাত্র ফাউন্ডেশনের সভাপতি মেহেরুল্লাহ বাদল প্রমুখ।

এর পর ইকবালুর রহিম সদর উপজেলার ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন, দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিনাজপুর সদর উপজেলার উত্তর গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031