বাংলাদেশ নারী এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে। দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৪৯ রান করেন শামীমা সুলতানা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাটিং করতে নেমে থাই মেয়েরা ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয়। রান তাড়া করতে নেমে মাত্র ১১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

লক্ষ্যে তাড়ায় ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন শামীমা। ১০টি চারের মারে তার ইনিংসটি সাজানো ছিল। সুলতানা যখন ঝড় তুলছিলেন তখন অপর প্রান্তে সঙ্গ দিয়ে গেছেন ফারজানা পিংকি। শামীমা আউট হলে বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১০ ও ফারজানা ২৬ রানে অপরাজিত থাকেন।

টস জিতে ব্যাটিং নেমে থাইল্যান্ডের শুরুটা সাবধানী হলেও বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে সেটা ধরে রাখতে পারেনি তারা। পঞ্চম ওভারের পঞ্চম বলে প্রথম উইকেটের পতন ঘটে। পরের ওভারেই হারায় দ্বিতীয় উইকেট। এরপর নাত্তাকান-পান্নিতা ৩৮ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। এই জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে যায় থাই মেয়েদের ইনিংস।

সর্বোচ্চ ২৬ রান করেন পান্নিতা মায়া। ২২ বলে এই রান করেন তিনি। নাত্তাকান ২০ ও সর্নারিন করেন ১০ রান। এ ছাড়া দুই অঙ্কের ঘর কেউ ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৮২ রানে অলআউট হয় থাইল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা আহমেদ। ৩ ওভারে মাত্র ৯ রান দিয়ে এই উইকেটগুলো নেন তিনি। এ ছাড়া ২টি করে উইকেট নেন নাহিদা, সানজিদা ও সোহেলী।

Share Now
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930