বাংলাদেশ একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ২ উইকেট হারিয়েছে । এদিন মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২১৪ রানে অলআউট হয়ে যায় আইরিশরা।
আয়ারল্যান্ডের ইনিংস শেষে বাংলাদেশও তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে। প্রথম ওভারেই বোল্ড আউট হন শান্ত। ১ বল মোকাবিলা করে ফিরে যান শূন্য রানে। এরপর তামিম ইকবাল ও মমিনুল হক এগিয়ে নেয়ার চেষ্টা করে বাংলাদেশকে। তামিম আর মুমিনুল ৫৫ বল খেলে জুটি দাঁড় করিয়ে ফেলেছিলেন। কিন্তু ২১ রান করে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তামিম।
ফলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ২ উইকেটে ৩৪ রান। আগামীকাল সকালে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

এর আগে ক্যারিয়ারে আরও একবার ফাইফারের দেখা পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের ঘূর্ণি বিষে নীল হলো আয়ারল্যান্ড। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ৭৭.২ ওভার খেলে ২১৪ রানেই গুটিয়ে গেছে আইরিশদের ইনিংস।

এ দিকে, এবাদত ও মেহেদী হাসান মিরাজ ২টি করে এবং পেসার শরিফুল ইসলাম তুলে নিয়েছেন ১টি উইকেট।

Share Now
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930