বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন রাজধানীর বিমানবন্দর এলাকায় । সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। তাদের বাড়ি দক্ষিণখান মোল্লারটেক এলাকায়।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা অয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এসআই মশিউল আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। ওই দম্পতির লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728