বাস চাপায় এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন গাজীপুরের কাপাসিয়াতে । পুলিশ ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল নয়টায় টোক-কাপাসিয়া আঞ্চলিক সড়কের লোহাদী নামা বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জলসিঁড়ি পরিবহনের বাস চাপা দিলে ঘটনাস্থলেই ওই শিক্ষক মৃত্যুবরণ করেন। নিহত মাদ্রাসা শিক্ষক নুরুল আমিন (৩৫) কাপাসিয়ার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নরসিংদী জেলার মনোহরদী থানার কোচের চর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বৈদ্য বলেন, বুধবার সকাল ৯টার দিকে জলসিঁড়ি পরিবহনের একটি বাস টোক থেকে ঢাকা দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাদ্রাসা শিক্ষক নুরুল আমিন ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘাতক বাসটিকে হেফাজতে নিলেও চালক পালিয়ে গেছে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728