ক্ষমতাসীন আওয়ামী লীগ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে বিরোধীদলের নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের ।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন ইসরায়েল ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে।

রবিবার (৯ জুলাই) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেন তিনি।

কাদের বলেন, ইসরায়েল ও দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে। বিএনপির এক সিনিয়র নেতার সঙ্গে মোসাদের বৈঠক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ ধরনের দেশবিরোধী অপতৎপরতার সঙ্গে বিএনপি সর্বদা জড়িত থাকে।

ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করার কাল্পনিক বক্তব্য প্রদান করেছেন। তার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য অত্যন্ত লজ্জাকর। তথ্য-প্রমাণ না দিয়ে এ রকম স্পর্শকাতর বিষয়ে ঢালাও মন্তব্য করা বেআইনি।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ভুয়া ও বানোয়াট তথ্য দিয়ে দেশের জনগণ ও বিদেশিদের প্রভাবিত করার জন্য মির্জা ফখরুলরা ষড়যন্ত্রমূলক অপতৎপরতায় লিপ্ত রয়েছে। জল ঘোলা করার জন্য জনগণকে বিভ্রান্ত করতে এভাবে অন্ধকারে ঢিল ছুড়বেন না।

ওবায়দুল কাদের বলেন, জনগণের ভোটেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও সাংবিধানিক ও গণতান্ত্রিক এ ধারা অব্যাহত থাকবে। নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইলে প্রতিহত করা হবে।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728